১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বকুল ও সাধারণ সম্পাদক শাকিল নির্বাচিত




ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বকুল ও সাধারণ সম্পাদক শাকিল নির্বাচিত

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২০ ২০১৮, ১৭:২৩ | 733 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গৌতম চন্দ্র বর্মন ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটের মাধ্যমে জিয়াউর রহমান বকুল (ফাস্ট রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম) সভাপতি ও শাকিল আহমেদ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু বলেন, নির্বাচনে সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ২জন, সহ-সভাপতি পদে ২জন ও সহ-সাধারণ সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ২৯ জন ভোটার ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে জিয়াউর রহমান বকুল (ফাস্ট রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম) পেয়েছেন ১৯ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আল মাহমুদুল হাসান বাপ্পী (নিউজ টুয়েন্টিফোর আওয়ার ডটকম) পেয়েছেন ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. শাকিল আহমেদ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) পেয়েছেন ২৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহিদ হাসান মিলু (স্বাধীন বাংলা টোয়েন্টিফোর ডটকম) পেয়েছেন ০৩ ভোট। সহ-সভাপতি পদে আবুল খায়ের (প্রিয় ডটকম) পেয়েছেন ২৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এস.এম মনিরুজ্জামান মিলন (আওয়াজ বিডি ডটকম) পেয়েছেন ০২ ভোট। সহ-সাধারণ পদে জহিরুল ইসলাম জহির (আলোচিত কণ্ঠ ডটকম) পেয়েছেন ১৯ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সোহেল রানা (ঠাকুরগাঁও বার্তা ডটকম) পেয়েছেন ১০ ভোট।
অপরদিকে ১০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন:- সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল (শিক্ষার কণ্ঠস্বর), দপ্তর সম্পাদক জুনাইদ কবির (জিনিউজবিডি টুয়েন্টিফোর ডটকম), অর্থ সম্পাদক ওয়াদুদ হোসেন (একটি বাংলাদেশ ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুজ্জামান সাজু (বিডিমর্নিং ডটকম), ক্রীড়া সম্পাদক আসিফ জামান (দৈনিক অনুসন্ধান ডটকম), সাংস্কৃতিক সম্পাদক আরমান হোসেন (মুক্তিনিউজ টুয়েন্টিফোর ডটকম), শিক্ষা ও গবেষণা সম্পাদক মাহফুজ আহমেদ (উত্তর কথা ডটকম) এবং কার্যকরী সদস্য হয়েছেন:- তানভীর হাসান তানু (রাইজিংবিডি ডটকম), রবিউল এহসান রিপন (জাগোনিউজ টুয়েন্টিফোর ডটকম), মো. জীবন (নিউজবুকবিডি ডটকম)।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা মো. সাকের উল্লাহ ও কামরুল হাসান।
নির্বাচিত সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এই সংগঠনের প্রত্যেকটি সদস্য সবসময় কাজ করবে। পাশাপাশি সাংবাদিকদের সুখে-দু:খে তাদের পাশে থাকবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET