১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ডুমুরিয়ায় ডাকাতির সরঞ্জামসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার।




ডুমুরিয়ায় ডাকাতির সরঞ্জামসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মে ০৯ ২০২৩, ১৯:১৩ | 826 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে আটলিয়া ইউনিয়নের উত্তর গোবিন্দকাঠি গ্রাম এলাকা থেকে ডাকাতির প্রস্তুুতিকালে দলের ৭ জন সদস্যকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া থানা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া জানান,গত সোমবার দিবাগত গভীর রাতে তিনি গোপন সূত্রে জানতে পারেন থানার আটলিয়া ইউনিয়নের উত্তর গোবিন্দকাঠি গ্রামের জনৈক মিন্টু শেখের বাড়ির আশেপাশে একটি পিকআপ ভ্যানসহ অজ্ঞাত পরিচয়ের ১০/১২ জন ব্যক্তি অবস্হান করছেন। এ সময় তিনি থানার এস,আই বিশ্বজিত পালের নেতৃত্বে পরিচালিত টহল পুলিশ দলকে বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্হা গ্রহনের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী টহল পুলিশ দল তাদের চ্যালেঞ্জ করে দলের ৭ জন সদস্য যথাক্রমে-  জয়পুর হাট জেলার আক্কেলপুর থানা এলাকার মোঃ ইদ্রিস আলী (২১) টাঙ্গাইল জেলার বাসাইল থানা এলাকার মোঃ খোকন মিয়া (২৮)ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকার মোঃ আলামিন খলিফা (৪০) টাঙ্গাইল জেলার সখীপুর থানা এলাকার মোঃ মামুন মিয়া/ লালচান (৪৫),বটিয়াঘাটা থানার ভান্ডার কোট এলাকার মোঃ ইউসুফ শেখ (২৬), পিরোজপুর জেলার কাউখালী থানা এলাকার মোঃ ইব্রাহিম হাওলাদার (৩৫) এবং কেএমপি’র লবনচরা থানা এলাকার মোঃ রফিকুল ইসলাম নয়ন (৩২) গ্রেপ্তার করতে সক্ষম হলেও দলের আরো ৪/৫ জন সদস্য অস্ত্র-স্বস্ত্র সহ পালিয়ে যায়।
এ সময় ডাকাত দলের সাথে থাকা পিকআপ ভ্যান তল্লাশী করে দেশীয় তৈরী ধারালাো চাপাটি,লোহার রড,স্লাই রেঞ্জসহ ডাকাতি কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ডাকাত দল তাদের উদ্দেশ্যের কথা স্বীকার করে।
তিনি বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ডাকাত সদস্যদের মধ্যে কয়েক জনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি /আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার ঘটনায় মামলা রয়েছে। ওই রাতে তারা মিন্টু শেখের বাড়িতে ডাকাতি করার প্রস্তুুতির কথা স্বীকার করেছে।
এই ঘটনায় থানার এসআই (নিঃ)বিশ্বজিত পাল বাদী হয়ে ডাতাতির প্রস্তুতি মামলা করেছেন। পলাতক ডাকাত দলের সদস্যদের গ্রেফতার সহ তাদের দখলে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET