, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় দুই আওয়ামীলীগ নেতার গাফিলতিতে ভেঙে পড়েছে গ্রামীণ পাকা সড়ক, ভোগান্তিতে সাধারণ জনগণ 




ডুমুরিয়ায় দুই আওয়ামীলীগ নেতার গাফিলতিতে ভেঙে পড়েছে গ্রামীণ পাকা সড়ক, ভোগান্তিতে সাধারণ জনগণ 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মে ২৯ ২০২৫, ০৫:১৫ | 743 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় আন্দুলিয়া সরদার পাড়া টাওয়ার মোড় থেকে বিলডাকাতিয়া অভিমূখে সদ্য নির্মিত কার্পেটিং সড়কটি স্থানীয় দু’আ’লীগ নেতার ভবন নির্মাণ কাজে ইট, বালু, পাথর বহন ও পুকুরের পানি সেচের কারনে প্রায় ৫০ ফুট সড়ক ভেঙে পড়েছে। ফলে এলাকাবাসীর যাতায়াত ও মালামাল বহনে অনুপযোগী হয়ে পড়ায় ব্যাপক জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।এ ঘটনার ১০/১২ দিন পেরিয়ে গেলেও এ নিয়ে কোন মাথাব্যথা নেই ওই দুই আওয়ামী লীগ নেতার। উপায়ান্তর না পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে ও দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস হলো শাহাপুর-ফুলতলা সড়কের  আন্দুলিয়া সরদার পাড়া টাওয়ার মোড় হতে বিলডাকাতিয়া অভিমুখে গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণ কাজ শেষ হয়। এতে স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী ও কৃষকের দূর্ভোগ লাঘব হয় অনেকাংশে। এমতাবস্থায় গত ১০/১২ দিন পূর্বে সড়কের পাশে বসবাস কারি আ’লীগ নেতা আবুল বাসার গাজী ও আমির আলী মল্লিক ভবন নির্মাণের কাজ শুরু করে।যে কারণে ভবন নির্মাণ উপকরণ বহন ও রাস্তা সংলগ্ন পুকুরের পানি সেচের ফলে প্রায় পঞ্চাশ ফুট রাস্তা পুকুরে ধসে পড়ে। সেই থেকে জনসাধারণের চলাচল ও মালামাল বহনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ নিয়ে কথা বলতে গেলে ওই দুই প্রভাবশালী ব্যক্তির হুমকির শিকার হচ্ছেন এমনটি উল্লেখ করেছেন আব্দুল হামিদ ও ছোরমান আলী সহ অনেকেই। আশু রাস্তাটি সংস্কার ও অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনতে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন বলেন, অভিযোগ পেয়েছি উপজেলা প্রকৌশলী মুহাম্মদ দারুল হুদাকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET