৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় দুই গরু চোর আটক 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মে ০৮ ২০২৫, ২০:১৩ | 718 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় একটি গরু ও সিএনজিসহ দুই গরু চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চাকুন্দিয়া মাদ্রাসা মোড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে পুলিশের এস আই কামরুল ইসলাম।
তিনি বলেন, হাইওয়ে পুলিশের চেকপোষ্টে নিয়মিত যানবাহন চেকিং চলছিল এমতাবস্থায় বিকাল ৪টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি সিএনজি উক্ত স্থানে পৌঁছুলে সেটিকে থামানো হয়, যার নম্বর খুলনা মেট্রো-১১-১৪১২। সিএনজির সিটে ৩জন লোক বসা ছিল, এবং গাড়ির ভিতরে একটি গরু লাল কাপড় দিয়ে ঢেকে রাখা ছিল। এসময় তাদের চ্যালেঞ্জ করলে তিনজনের মধ্যে একজন দৌঁড়ে পালিয়ে যায়, বাকি দুজনকে আটক করা হয়।
আটকৃতরা হল, খুলনার কয়রা উপজেলার মৃত মোহর আলী সরদারের ছেলে আব্দুর রব সরদার (৪৪) এবং বাগেরহাটের মোল্লারহাট উপজেলার বুড়িগাংনি গ্রামের রেজাউল শেখের ছেলে হযরত আলী (২৬)। তবে তারা উভয়েই বর্তমানে খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় ভাড়া থাকে বলে পুলিশের কাছে বলেছে। গরুটি বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গোপালগঞ্জের মকসুদপুর এলাকা থেকে চুরি করেছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে পুলিশ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET