৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ০৯ ২০২৪, ০৫:০৭ | 702 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় নৈরাজ্য প্রতিহত করে সকলকে একত্রে নিয়ে বসবাস করতে চাই। হিন্দু সম্প্রদায়ের আসন্ন দূর্গাপূজাসহ সকল ধর্মীয় অনুষ্ঠান অতীতের চেয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এজন্য ডুমুরিয়া উপজেলা বিএনপি সকলের সহযোগিতা চাই। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে গোটা দেশকে একটি শান্তির জনপদ হিসেবে দাঁড় করানো হবে। এটাই আমাদের অঙ্গীকার। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপি আয়োজিত রঘুনাথপুর বাজারে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ এ কথা বলেন।
রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মনোজিৎ কুমার বালার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহিায়ক সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, শেখ সরোয়ার হোসেন, মোল্লা কবির হোসেন, শেখ শাহীনুর রহমান, নিত্যানন্দ মন্ডল, পরিতোষ বালা, শাহাজান জমাদ্দার, মাষ্টার আমিরুল হালদার, অধ্যাপক আমানুল্লাহ, এফ এস সরোয়ার, মেম্বর নুর ইসলাম, সাহিদুজ্জামান বাবু, আমিনুর রহমান, ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ী মঠ কমিটির নেতা এ্যাডঃ অশোক কুমার সিংহ, মাষ্টার আইয়ুব মাহমুদ, সেলিম হালদার, তপন কুমার সাহা, অশোক আচার্য, অভিজিৎ কুন্ডু, পরিমল কুন্ডু, পরিতোষ বৈরাগী, প্রদীপ দেবনাথ, জয়দেব সাহা, অমর সাহা, দীলিপ মন্ডল, তরুণ পাল, অমর দেবনাথ, শিবপদ বিশ্বাস, অমরকৃষ্, নেপাল দেবনাথ, তুষার দত্ত প্রমুখ। এর আগে আয়োজিত সমাবেশে সদর কালিবাড়ী মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল বৈরাগীর দিক নির্দেশনায় উপজেলার মিকশিমিল মন্দির, শোলগাতিয়া শ্রী শ্রী পঞ্চানন মন্দির, বান্দা বটতলা মন্দির, মধুগ্রাম রাজবংশীপাড়া মন্দির, কুলটি সার্বজনীন মন্দির সহ বিভিন্ন মন্দিরে শতাধিক নেতাকর্মী সাথে নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET