, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মার্চ ২৫ ২০২৪, ২১:৪৭ | 805 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের রাজবাড়ী মোড়ে এই দূর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, সোমবার দুপুর ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের রাজবাড়ী মোড় নামক স্থানে রাস্তা পার হচ্ছিলেন পার্শ্ববর্তী মঠবাড়ি গ্রামের আফাজ উদ্দীন মোড়লের ছেলে আব্দুল লতিফ (৫৬)। এ সময় চুকনগরের দিক থেকে ছেড়ে আসা দ্রুতগতি সম্পন্ন একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর পড়ে যান। এতে তিনি মারাত্মক আহত হন, মুমূর্ষ অবস্থায় চিকিৎসার জন্য খুলনায় নেয়ার সময় পথিমধ্যে তিনি মৃত্যু বরণ করেন। মাইক্রোবাসটি পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্যে চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানার ওসির নাম্বারে কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET