৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ার আল আমীন নামে এক যুবক ভূয়া এস আই পরিচয়ে ঈশ্বরদী থানায় গ্রেপ্তার।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ডিসেম্বর ০১ ২০২৫, ২০:৪৬ | 634 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ার এক ভূয়া পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয়দানকারী দারোগাকে গ্রেফতার করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।
শনিবার সকাল থেকে রোববার দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আলামিন সরদার খুলনার ডুমুরিয়া উপজেলার ২নং রঘুনাথপুর ইউনিয়নের কোমরাইল গ্রামের মোঃ ইজাহার সরদার’র পুত্র।
পুলিশ জানায়, শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মের ওভার ব্রিজের নিচে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে মোঃ আলামিন সরদার (২৬) নামের এক যুবককে জিজ্ঞাসাবাদ করেন থানার এএসআই মোঃ আতিকুর রহমান চৌধুরী। জিজ্ঞাসাবাদে আলামিন নিজেকে যশোর জেলার ঝিকরগাছা থানায় কর্মরত পুলিশের সাব-ইন্সপেক্টর হিসেবে পরিচয় দেন।
তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে বিপি নম্বর ও অফিসিয়াল পরিচয় পত্র চাইলে সে সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়। এক পর্যায়ে মোবাইলে ধারণ করা তার ছবি ঝিকরগাছা থানা পুলিশকে পাঠিয়ে যাচাই করলে জানা যায়, সে কখনোই বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরিরত ছিলেন না।
পরে আসামীর কাছ থেকে সাদা কাগজে তৈরি পুলিশের জাল পরিচয়পত্র, পুলিশ ইউনিফর্ম, পুলিশের বেল্ট, একটি মোবাইল ফোন ও একটি কালো ব্যাগসহ মোট ছয়টি আলামত জব্দ করা হয়।
ঘটনার পর তাকে আটক করে রবিবার (৩০ নভেম্বর) দুপুরে থানায় আনা হয়। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয় যার নং-০২।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, ভূয়া পরিচয়ে পুলিশ সদস্য সেজে সাধারণ মানুষের সাথে প্রতারণার উদ্দেশ্যে আসামী অবস্থান করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET