১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ার মধুগ্রামে ছাত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ডিসেম্বর ১১ ২০১৯, ১৩:২৬ | 764 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আপত্তিকর অবস্থায় নবম শ্রেণির ছাত্রীর সাথে সরকারী শাহপুর মধুগ্রাম কলেজের ছাত্র হাসিব সরদারকে হাতেনাতে আটক করা হয়েছে। গত সোমবার রাত ১টার দিকে ডুমুরিয়ার মধুগ্রামে চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সরকারী শাহপুর মধুগ্রাম কলেজের এইসএসসি ২য় বর্ষের ছাত্র হাসিব সরদারের সাথে মধুগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীর ২ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সোমবার রাত ১২টায় হাসিব সরদার মধুগ্রাম ঐ ছাত্রীর বাড়ির শয়নকক্ষে প্রবেশ করে। এ সময় স্থানীয় জানতে পেরে রাত ১টায় তাদের হাতেনাতে ধরে ফেলে।

এ ঘটনার নায়ক কলেজ ছাত্র হাসিব সরদার জানায়, আমার সাথে তার (ছাত্রীর) ২ বছরের প্রেমের সম্পর্ক। ১ বছর ধরে আমি তার কাছে যাওয়া আসা করি। গতরাত ১২টার দিকে আমি তার ঘরে আসলে ঘণ্টাখানিক পরে বাইরে থেকে কয়েকজন দরজায় তালা লাগিয়ে দেয়। ঐ রাতে রঘুনাথপুর ক্যাম্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান।

এ বিষয়ে ক্যাম্প ইনচার্জ ইনস্পেক্টর মোঃ মোশারফ হোসেন বলেন, ঘটনায় কেউ মামলা করছেন না, তাছাড়া মেয়ে অপ্রাপ্ত বয়স্ক থাকায় কোন ব্যবস্থা নেয়া ব্যবস্থা নেয়া যাচ্ছে না।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET