২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ঢাকাস্থ ‘কলাপাড়া সমিতি’র শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। 




ঢাকাস্থ ‘কলাপাড়া সমিতি’র শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। 

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০১৯, ২০:০৮ | 824 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 কলাপাড়ায় বিজয় দিবস উপলক্ষে শীতার্ত অসহায় মানুষের  মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন ঢাকাস্থ ‘কলাপাড়া সমিতি।মঙ্গলবার সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে ঢাকাস্থ কলাপাড়া সমিতির আয়োজনে শীতবস্ত্র বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব উপস্থিত থেকে ১২৫ দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ‘কলাপাড়া সমিতির’ সভাপতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাড. আবুল কালাম, উপজেলা চেয়রম্যান এস.এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, আওয়ামী লীগ নেতা ড. শহীদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া সমিতির সাধারণ সম্পাদক এস,এম মনিরুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ নাসির, নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ নিজামী প্রমূখ।বক্তারা এসময় সমাজের বিত্তবান বানদের শীত নিবারনে শীতার্ত হত দরিদ্রদের প্রতি সহানুভুতির হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানান।
এছাড়া সোমবার সন্ধ্যা ছয়টার দিকে কুয়াকাটা পৌর আ.লীগের উদ্যোগে রাখাইন মার্কেটে হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরন করেন অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।এসময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা মহিলা আ.লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আ.লীগের সহ সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র বারেক মোল্লা, কুয়াকাটা পৌর আ.লীগের সাধারন সম্পাদক মনির ভূইয়া, মো. ইয়ামিন আহম্মেদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটি, সরকারি মোজাহার উদ্দিন অনার্স বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক ভিপি জিয়াউর রহমান জিয়া  প্রমুখ।
এসময় কলাপাড়া উপজেলা মহিলা আ.লীগের সদস্য বিলকিস জাহান, সালমা কবির, রুবিনা ইসলাম, কল্লানীসহ উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে সোমবার শেষ বিকালে লতাচাপলী ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরন করা হয়। এসময় এমপি শীতার্তদের মাঝে পাঁচশ কম্বল বিতরন করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET