১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




তালতলীর মাদকব্যবসায়ী জসিম বাহিনীর হামলায় আহত রুহুল আমিনের অবস্থা আশংকাজনক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০১৮, ১২:০৬ | 800 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্টাফ রিপোর্টারঃ- বরগুনা জেলার আমতলী উপজেলার তালতলীর সোমেদ মোল্লার নেতৃত্বে সন্ত্রাসী জসিম বাহিনীর হামলায় আহত মাদ্রারাসার কর্মচারী রুহুল আমিনের অবস্থা আশংকাজনক।

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন সেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকরা জানান রুহুল আমিনের মাথায় বড়ধরনের আঘাত লাগার কারনে খুবই খারাপ অবস্থা উন্নত চিকিৎসার জন্য রুহুল আমিনকে ঢাকায় রেফার কার হয়েছে।

সূত্রমতে আমতলী উপজেলার তালতলী এলাকার হরিন খোলা গ্রামের বাসীন্দা ও মাদ্রারাসার কর্মচারী রুহুল আমিনকে (৪৫) স্থানীয় মাদক সেবী ও মাদক ব্যবসায়ী তালতলীর হরিন খোলা গ্রামের বাসিন্দা চিহ্নিত সন্ত্রাসী সোমেদ মোল্লার নেতৃেত্বে ওই গ্রামের জসিম মোল্লা, আলাউদ্দিন ওরফে আলেক নুর, ও মেহেদী হাসান সহ আরো ৩/৫জন সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে মাথায় ও সরিরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

পরে স্থানীয় এবং আহত রুহুল আমিনের পরিবারে লোকজন এসে অজ্ঞন অবস্থায় উদ্বার করে প্রথমে আমতলী স্বাস্থ্য সেবায় পরে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করেন।

দায়ীত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গতকাল শেরে ই বাংলা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করেন।

উল্লেখ্য, রুহুল আমিনের উপর হামলাকারী সন্ত্রাসীরা র্দীঘদিন যাবত আমতলী,তালতলী সহ এ এলাকার বিভিন্ন স্থানে মাদক ব্যবসার পাশাপাশী মাদক সেবন করে আসছিল। গত সোমবার স্থানীয় এসডিএফ নামে একটি সমিতির কার্যলয়ে তাদের মাদক সেবন করে সন্ত্রাসীরা মাতাল হয়ে রুহুল আমিনের বাড়িতে যেয়ে অকথ্য ভাষায় গালাগাল করে।

এতে বাধা দেয়ায় ওই সন্ত্রসীরা ক্ষিপ্ত হয়। পরে সোমবার বিকলে ওই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রনিয়ে রুহুল আমিনকে কুপিয়ে জখম করে। এর আগে রুহুল আমিনকে হত্যার হুমকি দিলে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধ বরগুনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন।

এদিকে সন্ত্রসী জসিমের বিরুদ্ধে আরো কয়েকটি মামলা এবং সে কিছুদিন জেলেও ছিল বলে জানাগেছে। আহত রুহুল আমিনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এঘটনায় আহতর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET