৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • তালায় তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন




তালায় তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১২ ২০১৮, ২২:২০ | 1034 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তাজমুল ইসলাম,তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- গতকাল সোমবার (১২মার্চ) সকালে সাতক্ষীরা তালা উত্তরণ আইডিআরটিতে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত এবং তালা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন। তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী, পিআইবি’র প্রতিবেদক জিলহাস উদ্দিন নিপুন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও পার্লামেন্ট নিউজের সম্পাদক সাকিলা পারভীন এবং দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল ভদ্র প্রমুখ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী এবং পিআইবি’র প্রতিবেদক জিলহাস উদ্দিন নিপুন। কর্মশালায় তালা উপজেলার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET