সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের চারাগাঁও শুল্কষ্টেশন দিয়ে প্রথমবারের মতো ভারতীয় চুনাপাথর আমদানী শুরু হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে ওপারের ব্যবসায়ীরা আনুষ্ঠানিক ভাবে ট্রাকভর্তি চুনাপাথর এপারে পাঠালে চুনাপাথর ভর্তি ট্রাকগুলো রিসিভ করেন তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপ সমিতির সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন- গ্রুপের সিনিয়র সহ সভাপতি ফরিদ গাজী, কোষাধক্ষ জাহের আলী, তুলা মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের, আমদানীকারক সিরাজ মিয়া, সুজন মিয়া প্রমুখ।
এদিকে দীর্ঘদিন পর এখান দিয়ে চুনাপাথর আমদানী হওয়ায় ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ দেখা দিয়েছে।
বড়ছড়া শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, প্রথম দিনের মতো চারাগাঁও শুল্ক ষ্টেশন দিয়ে ৬শত মে. টন চুনাপাথর আমাদানীর এলসি জমা পড়েছে। এর মধ্যে আজ (৯মার্চ) প্রথম দিনে প্রায় ২শত মে. টন চুনাপাথর বাংলাদেশে এসেছে।
Please follow and like us:









