সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৮নংঝিংঙ্গাবাড়ী ইউনিয়নের বৃহত্তর ফৌদের একমাত্র ক্বোরআনেরর মারকাজ বিশ্ববাসীর নিকট হেদাওয়তের বাণী ছড়িয়ে দেবার জন্য ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে তিনচটি নয়াগ্রাম দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা।
প্রতিবছরের ন্যায় মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব-সম্মতিক্রমে আগামি ১৮ জানুয়ারি রোজ শনিবার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
উক্ত আলোচনা সভায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী শামছুল হুদার সভাপতিত্বে, পরিচালনা কমিটির সেক্রেটারি ফয়জুর রহমানের পরিচালনায় মাদ্রাসার ছাত্র হাফিজ এনাম উদ্দিন ও হাফিজ আব্দুল মাজিদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এ সময় উপস্হিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্ঠা শামছুল আলম চেয়ারম্যান, ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদ্রাসায় উপাধক্ষ্য মাওঃজাকির হোসাইন,ঝিংগাবাড়ি ফাজিল মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক হা মাওঃ ফজলেহক, ফুলবাড়ি আজিরিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ ইসমাইল আলী, দারুল কোরআন হা মাদ্রাসার শিক্ষক হা মাওঃ জাকারিয়া, বদরুল ইসলাম,শামছুল হুদা মেম্বার, হা লুৎফুর রহমান, আব্দুল খালিক,নুর উদ্দিন,আব্দুল হোসেন, ফরিদ আহমদ,হুসেন আহমদ,রহমত উল্লাহ, সাইদুর রহমান নাবিল,সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় আলোচনা সভায় সিদ্ধান্ত হয় প্রতিবছর জানুয়ারির ৩য় শনিবার তিনচটি নয়াগ্রাম দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এবার ১৮ জানুয়ারির শনিবার এবং ১৯ জানুয়ারি রবিবার মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে।এবার আগামি ১৮ জানুয়ারি রোজ শনিবার তিনচটি নয়াগ্রাম দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ প্রদান বক্তা হিসাবে এ বছর বয়ান পেশ করবেন আর্ন্তজাতিব মোফাসিরে ক্বোরআন হযরত মাওলানা মাহমুদুল হাসান ভাষ্যকার টোয়েন্টিফোর ও দাওয়া টিভি, উপস্থাপক পিসটিভি বাংলা, পিএইচটি গবেষক জগ্নাতবিশ্ববিদ্যালয়। এছাড়া দেশ বিদেশের প্রখ্যাত মোফাসির গণ বয়ান পেশ করবেন।








