১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • তিন জনকে চাপা দিয়ে পালিয়ে যাবার সময় পুলিশের হাতে দুইজন আটক, পিকআপ জব্দ




তিন জনকে চাপা দিয়ে পালিয়ে যাবার সময় পুলিশের হাতে দুইজন আটক, পিকআপ জব্দ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৩ ২০১৮, ১৭:৫৩ | 724 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
সড়ক দুর্ঘটনায় তিনজনকে গুরুতর আহত করে পালিয়ে যাবার সময় জনগনের সহায়তায় দুই হেলপারকে আটক করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। জব্দ করা হয়েছে ঘাতক পিকআপ। আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা জানান, মঙ্গলবার সাড়ে বারোটার দিকে খুলনা থেকে বরিশালগামী একটি পিকআপ ঢাকা ড-১১-৭৩৬৫৪ আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের কোটালীপাড়া উপজেলার হরিণাহাটি এলাকায় সামসুল হকের দোকানের সামনে তিন পথচারিকে চাপা দিয়ে পালিয়ে যাচ্ছিল। এসময় গাড়িটিকে ধাওয়া করলে চালক দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানকার লোকজন বিষয়টি আগৈলঝাড়া থানা পুলিশকে জানালে থানার এসআই দেলোয়ার হোসেন ও এসআই মোশারফ হোসেন সঙ্গিয় ফোর্সসহ স্থানীয়দের নিয়ে আগৈলঝাড়া উপজেলার বাইপাস সড়কের কুয়াতিয়ারপাড় এলাকায় ব্যারিকেড সৃষ্টি করায় চালক কৌশলে পালিয়ে গেলেও দুই হেলপারকে ধাওয়া করে আটক করেন তারা। এসময় ঘাতক পিকআপকে আটক করে পুলিশ। আটক হেলপাররা হলো পিরোজপুর জেলার নেছারাবাদ থানার বালিহারি গ্রামের সোহরাব হোসেনের ছেলে মো. হীরু বেপারী (২৭) ও একই গ্রামের আ. রহিম খানের ছেলে সোহেল খান (২৮)। আটককৃতরা জানায়, পালিয়ে যাওয়া ড্রাইভারের নাম মো. কালু মিয়া, তার বাড়ি বরিশালে। ওসি রাজ্জাক আরও জানান, আশংকাজনক অবস্থায় স্থানীয় হাসপাতাল থেকে আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET