২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




তোমার কাছে যাবো

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ১১ ২০১৯, ১১:১৭ | 992 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আমি তোমার কাছে যাবো!
যখন ধর্ষিতার আর্তনাদে বাতাস ভারী হবে না,
দূর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার রাস্তায় দাঁড়াবে না,
যখন বৃদ্ধাশ্রম গুলোতে পিতা-মাতার পদ ধূলিতে মুখরিত হবে না,
যখন হোটেল গুলোতে গ্রেন্ড ফ্যাশন স্যুহের নামে পতিতা বৃদ্ধি করা হবে না,
আমি তোমার কাছে যাবো!
যখন কোন আমলা দূর্নীতির মহড়ায়
রাজ প্রসাদ গড়ে তুলবে না,
রাজনীতির নামে দেশ বিক্রির পায়তারা হবে না,
যখন সংস্কৃতির নামে পতিতালয় সাজানো হবে না,
যখন প্রসাশন কক্ষে নুসরাতকে উলঙ্গ চেতনায় জবান বন্দী দিতে হবে না।
আমি তোমার কাছে যাবো!
যখন গণতন্ত্রের নামে বাক স্বাধীনতা হত্যা করা হবে না, যখন আদালতে ন্যায় বিচার গুলো প্রহসনের বিচারে ফাইলে ধূলো পড়বে না,
যখন ধর্মের নামে অধার্মিকদের রাষ্ট্রীয় ভাবে লালন করা হবে না,
যখন দেশের ইতিহাসের পাতা গুলো পারিবারিক ভাবে লেখা হবে না।
আমি তোমার কাছে যাবো!
যখন শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের হাতে মাদক তুলে দেওয়া হবে না,
যখন রাষ্ট্র মানবতাকে বাণিজ্যিক ভাবে উৎযাপন করবে না,
যখন হাসপাতালের বেডে শুয়ে চিকিৎসার অভাব কেউ মরবে না,
যখন খাদ্য সরবরাহের সময় বিষ মিশিয়ে বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হবে না,
যখন এলিট সম্প্রদায়ের জন্য রাষ্ট্রীয় বাজেট পেশ করা হবে না।
যখন মানুষের বাচ্চা গুলো হায়নাদের মতো লাল-সবুজের পতাকা ছিড়ে খাবে না।
লেখকঃ সৈয়দ মুন্তাছির রিমন, সাংবাদিক ও কলামিস্ট। প্যারিস-ফ্রান্স। 
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET