১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • দাগনভূঁঞায় উন্নয়ন মেলায় “কৃষি ও পরিবার পরিকল্পনা স্টলে” উপচে পড়া ভিড়




দাগনভূঁঞায় উন্নয়ন মেলায় “কৃষি ও পরিবার পরিকল্পনা স্টলে” উপচে পড়া ভিড়

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০১৮, ১৮:৫৩ | 892 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

দাগনভূঁঞা প্রতিনিধি:
দাগনভূঁঞা উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে উপজেলা পরিষদ প্রাঙ্গনে। আজ বৃহস্পতিবার মেলার প্রথম দিনে “কৃষি ও পরিবার পরিকল্পনা” স্টলে রয়েছে উপচে পড়া ভিড়।
আজ ৪ অক্টোবর সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর উপজেলার বিজয় চত্বরে এ মেলা শুরু হয়। তিন দিনব্যাপী এ মেলায় সরকারি-বেসরকারি মোট ৪৫ টি স্টলে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হচ্ছে।

 

এ মেলার স্টলগুলোতে নিজেদের উন্নয়ন সেবাগুলো প্রদর্শন করছে এতে অংশ নেওয়া প্রতিটি সংস্থা ও দপ্তর। প্রায় প্রতিটি স্টলে ভিড় করছেন দর্শনার্থীরা। দাগনভূঁঞা উন্নয়ন মেলায় স্কুল- কলেজ শিক্ষর্থীদের উপচে পড়া ভিড় রয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খলিলুর রহমান বলেন, মেলার স্টলগুলোতে বিশেষ করে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ভিড় দেখা যাচ্ছে। এসব শিক্ষার্থীরা ভিবিন্ন বিষয় সম্পর্কে জানতে স্টলের কর্মকর্তাদের নানা ধরনের প্রশ্ন করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের বেশি আগ্রহ দেখা যায় কৃষি স্টলে। কৃষি সম্পর্কে নানা তথ্য জানতে চান শিক্ষার্থীরা। আর স্টলের কর্মকর্তারা এসব প্রশ্নের উত্তর দিয়ে ব্যস্ত সময় পার করছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET