দাগনভূঁঞা (ফেনী) প্রতিনিধি:
“মায়ের দেয়া খাবার খাই-মনের আনন্দে স্কুলে যাই” প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঁঞায় মীনা দিবস উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে র্যালী ও পুরস্কার বিতরণ সোমবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা এম কে ইমাম উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সৌরভ দাস, উপজেলা রিসোর্স সেন্টারের ইনসট্রাক্টর বলরাম চন্দ্র মজুমদার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, শহীদুল ইসলাম হাজারী, প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, রাশেদা আখতার, সুকোল ভৌমিক, সাইফ উদ্দিন মাহমুদ প্রমুখ।
শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।









