দাগনভূঁঞা (ফেনী) প্রতিনিধি:
দাগনভূঁঞায় সোনাগাজী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের বরণ ও দাগনভূঁঞা থানার বিদায়ী অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের বিদায়ী অনুষ্ঠান সোমবার বিকালে দাগনভূঁঞা থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পুলিশ সুপার এ এস এম জাহাঙ্গীর আলম সরকার।
অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ছমি উদ্দিনের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক হায়াতুল ইসলামের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা, উপজেলা ভাইস-চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহেদা আক্তার শেফালী, পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম, রামনগর ইউপি চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন, জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন, রাজাপুর ইউপি চেয়ারম্যান কাশেদুল হক বাবর, সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান নুরনবী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালী ।
বক্তব্য রাখেন দাগনভূঁঞা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদ মোঃ ইমাম হাছান কচি, উপজেলা কমিউনিটি পুলিশং এর সভাপতি আব্দুর রাজ্জাক, থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান, সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন, কনেষ্ট্রবল আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, সুধী জনের পক্ষ থেকে কামরুল ইসলাম ক্লাইভ প্রমুখ ।









