দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলার প্রতারক চক্রের দুই বছরের সাজা প্রাপ্ত আসমী আক্কাস মিয়াকে (৪৫) গতকাল চট্টগ্রাম চকবাজার এলাকা থেকে গ্রফতার করে দাগনভূঞা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই সাইফুল ও তার দুই সহযোগী এস আই ফখরুল ও মুরাদের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে চট্টগ্রাম চকবাজার থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আক্কাস মিয়া উপজেলার ভবানীপুর গ্রামের মৃত ফরিদ আহমদের ছেলে।
আসমী আক্কাস মিয়া দীর্ঘদিন প্রতারক চক্রের সাথে জড়িত এবং তার নামে থানায় মোট ৬ টি পৃথক মামলা রয়েছে।
একটি সিআর মামলায় তাকে ২ বছরের সাজা দেয় আদালত।
দাগনভূঁঞা থানা উপ-পরিদর্শক সাইফুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
Please follow and like us:









