এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় কমাতে হলে সম্পদের ক্ষতি- বাড়াতে হবে দুর্যোগের পুর্ব প্রস্তুতি স্লোগান নিয়ে শনিবার সকাল ১১ টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপনের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করেন।
র্যালী শেষে উপজেলা পরিষদ বটমুলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল হাই সরকার এর সভাপতিত্বে ও উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তোফাজ্জল হোসেন।
দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের ছাত্র ছাত্রীদের নিয়ে বিষেশ মহড়া করা হয়।









