১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শিশু শ্রম ও এর প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত




দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শিশু শ্রম ও এর প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৮, ১৯:১৮ | 769 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরের শিশু শ্রম ও এর প্রতিরোধ বিষয়ক কর্মশালা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শিশুশ্রম ও এর প্রতিরোধ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিনাজপুর এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জয়নুল আবেদীন। উক্ত কর্মশালায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর শিশুশ্রম সংক্রান্ত বিভিন্ন ধারা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিনাজপুর এর উপমহাপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর সদরের এপিসি ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন। কর্মশালাটিতে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠানের মালিক প্রতিনিধি, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতগন উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET