২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • দীর্ঘ ১৪ বছর পর নতুন নেতৃত্ব পেল সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ




দীর্ঘ ১৪ বছর পর নতুন নেতৃত্ব পেল সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ

মুফিজুর রহমান নাহিদ, স্পেশাল করেসপন্ডেন্ট ,সিলেট

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০১৯, ২২:২৮ | 862 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০১৯) অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ ১৪ বছর পর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন। সরকারি আলীয়া মাদরাসা মাঠে জমকালো এই ত্রি-বার্ষিক মহা-সম্মেলনে যোগ দিয়েছেন কেন্দ্রীয় প্রায় এক ডজন নেতা। আর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতে সমঝোতার তথা সিলেকশনের মাধ্যমেই কমিটি ঘোষনা করেছেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
সিলেট জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হয়েছেন এডভোকেট লুৎফুর রহমান, আর সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
উল্লেখ্য, সিলেট জেলা আওয়ামী লীগে লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার তিনি ‘ভারমুক্ত’ হলেন। অন্যদিকে, নাসির উদ্দিন খান দীর্ঘদিন ধরে যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এবার তিনি জেলার সাধারণ সম্পাদক হলেন।
আর অন্যদিকে সিলেট মহানগর আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি হয়েছেন মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন ও সাধারণ সম্পাদক করা হয়েছে অধ্যাপক জাকির হোসেনকে।
উল্লেখ্য, মাসুক উদ্দিন দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে অধ্যাপক জাকির হোসেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে জেলা ও মহানগরের শীর্ষ চার পদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।এ সময় ওবায়দুল কাদের বলেন, নিজেদের মধ্যে সমঝোতার জন্য শীর্ষ দুই পদের ৩২ প্রার্থীকে ২০ মিনিট সময় দেওয়া হলে তারা বিষয়টি নেত্রীর উপর ছেড়ে দেন। পরে উপস্থিত কেন্দ্রীয় নেতারা দলীয় প্রধানের সাথে পরামর্শ করে নতুন কমিটি ঘোষণা করেন।এর আগে বেলা সাড়ে ৩টার দিকে প্রধান অতিথির বক্তব্যে শেষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের চার পদের ৩৫ প্রত্যাশীকে সমঝোতায় পৌঁছাতে ২০ মিনিট সময় বেঁধে দেন ওবায়দুল কাদের।ওবায়দুল কাদেরের আগে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম চৌধুরী এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।এর আগে বেলা ১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন ওবায়দুল কাদের বলেন।এ সময় তিনি বলেন, আমি শ

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET