, , ,

শিরোনামঃ-




দুঃসহ নাগরিক সমস্যা যানজট – তানভীর আনজুম তুষার

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০১৮, ১৩:৫৭ | 798 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজধানীতে যানজটের কারণে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে জনদুর্ভোগ। গতিহীন থাকছে গাড়ির চাকা। স্থবির হয়ে পড়ছে অর্থনীতি। ধ্বংস হচ্ছে পেশাজীবী মানুষের লাখ লাখ শ্রমঘণ্টা। এ ধরনের যানজটে যে পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে, তা হরতালের চেয়ে কোনো অংশেই কম নয়। চার মাসের বেশি সময় হয়েছে মেঝ বোনের বাসা গাজীপুর এর সফিপুর যাওয়া হয় না। সিদ্ধান্ত নিলাম বৃহস্পতি ও শুক্রবার এর ছুটিটা ২০১১-১৫ এর স্মৃতিবিজড়িত   সফিপুর থেকেই  কাটিয়ে যাই। সিদ্ধান্ত অনুযায়ী ফোন দিলাম শৈশব বন্ধু সাদমান আউয়াল কে, সে ভ্রমণ প্রিয় মানুষ সুতরাং এক বাক্যে রাজি হয়ে গেল। ফার্মগেট থেকে রওনা হলাম গাজীপুর এর সফিপুর এর উদ্দেশ্যে। আসাদ গেট থেকেই জ্যামের সূত্রপাত। শ্যামলী, কল্যাণপুর হয়ে আমিনবাজার পৌছাতে সময় লেগে গেল আড়াই ঘন্টা। আমিনবাজার পার হয়ে হেমায়েতপুর, নবীনগর, বাইপাইল হয়ে চন্দ্রা মোড় পৌছাতে সময় লাগলো প্রায় সাড়ে চার ঘন্টা। রাস্তায় খানাখন্দ, যত্রতত্র গাড়ী পার্কিং, আর ধূলাবালির সমস্যা কাটিয়ে ৪৩ কি:মি রাস্তা পারি দিতে সময় লেগে গেল ৭ ঘন্টা। দূরত্বের কারণে নয়, রাস্তায় যানজটের কারণে আটকে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। রাজধানীর সব জায়গার মানুষ একই সমস্যার সম্মুখীন হচ্ছেন। যাতায়াতের ক্ষেত্রে অচলাবস্থার জন্যই কর্মব্যস্ত মানুষকে ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে।প্রতিদিন যানজট নগরজীবনে একধরনের মানসিক চাপ নিয়ে এসেছে। এই অবস্থা কোনোভাবেই একটি সভ্য দেশের মানুষের কাম্য হতে পারে না। আমার ব্যাক্তিগত ধারনা ও পত্রিকার বরাত দিয়ে যানজটের কিছু কারন তুলে ধরতে চাই, যেমন: প্রয়োজনের তুলনায় রাস্তা কম, ১৫ ভাগ যাত্রীর দখলে ৭০ ভাগ সড়ক, ব্যস্ত সড়কেই পার্কিং, শহরের মধ্যে রেল ক্রসিং, ভিআইপি মুভমেন্ট, ঠেলাগাড়ি-বাস একই রাস্তায়, আইন মানতে চায় না কেউ। এখন যানজট নিয়ে বিশেষজ্ঞ দের মতামত কিছু টা তুলে ধরি। ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির সাবেক চেয়ারম্যান এবং আন্তর্জাতিক ট্রান্সপোর্ট বিশেষজ্ঞ ড. এস এম সালেহউদ্দিন বলেন, ‘‘রাজধানীর যানজট বা ট্র্যাফিক সমস্যাটা তলাবিহীন ঝুড়ির মতো৷ এখানে যাই প্রয়োগ করা হোক না কেন তলা দিয়ে পড়ে যায়, কোনো কাজে আসে না৷ এর প্রধান কারণ, সমস্যা সমাধানে সমন্বয়হীনতা৷ আসলে যে যার মতো সমস্যা সমাধানের চেষ্টা করছেন৷ ফলে তা কাজে না এসে উল্টো আরো সংকট সৃষ্টি করছে। দিনশেষে মনে রাখতে হবে, জীবনের গতি বন্ধ মানেই অর্থনীতিতেও স্থবিরতা নেমে আসা, যা আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য মোটেও শুভ নয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET