দুর্গাপুর প্রতিনিধি
পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) ও পরিবার কল্যাণ সহকারি (এফডব্লি¬উ) পদের শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণ করত দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নসহ ৬দফা দাবী আদায়ের লক্ষ্যে দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন কমসূচীতে উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রিপন আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা সুফিয়া খাতুন, পলি খাতুন, সদস্য সেলিনা খাতুন, সুক্তি রানী, শামীমা নাসরিন, নাজমুন নাহার, মাহাবুবা, রাশিদা খাতুন, রওশনয়ারা,খায়রুননেচ্ছা, ফরিদা ইয়াসমিন, খাদিজা বেগম, মার্জিয়া তুহিন, মাকসুদা বেগম, তাহাজুল নাহার,চন্দ্রা রানী, সানোয়ারা খাতুন প্রমূখ। মানববন্ধন শেষে ৬দফা দাবী আদায়ের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।









