নজরুল ইসলাম চৌধুরীঃ
হিন্দু ধর্মালম্বিদের সবচেয়ে বড় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে সোমবার (১৫ অক্টোবর) থেকে। এ পূজা উপলক্ষে প্রতিমা তৈরীর সময় থেকেই ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ পিপিএম’র নেতৃত্বে উপজেলার মোট ৫টি পূজা মন্ডপে সার্বক্ষণিক নজরদারি রেখেছে থানার পুলিশ সদস্যরা। এ নজরদারি প্রতিমা বিসর্জন দেয়া পর্যন্ত থাকবে বলে জানান ওসি এমএম মুর্শেদ। পুলিশের ইউনিফরম ছাড়াও সাদা পোশাক পরিহিত পুলিশ সদস্যরা এ পূজা চলাকালীন হিন্দু ধর্মালম্বিদের নিরাপত্তায় কাজ করবেন।
ছাগলনাইয়া থানাধিন সকল হিন্দু ধর্মালম্বিদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ ও ওসি (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ যে শুভেচ্ছা বার্তা জানিয়েছে তা হলোঃ-
সার্বজনীন শারদীয় দুর্গপূজা উপলক্ষ্যে আপনাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। এই কামনায়-ছাগলনাইয়া থানা পুলিশ ছাগলনাইয়া পূজা মন্ডপের এলাকাবাসীকে নিবিঘ্নে উদযাপনের জন্য ছাগলনাইয়া থানা পুলিশ সদা জাগ্রত ও সতর্ক। যে কোন প্রয়োজনে এই নাম্বারে ০১৮৪২-৩৭৩৭৮২ ফোন করে পুলিশের সাহায্য নেয়ার জন্য ছাগলনাইয়ার সকল পূজা মন্ডপ বাসীকে আহ্বান করা যাচ্ছে।
Please follow and like us:









