১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




দোহারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০৬ ২০১৮, ২০:০২ | 881 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইমরান খান রাজ, দোহার প্রতিনিধিঃ- ঢাকার দোহার উপজেলার চর লটাখোলা সংলগ্ন জামে মসজিদের পাশে ২৫ পিছ ইয়াবা টেবলেটসহ মো: আজাহার (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশ। আটককৃত আজাহার অত্র এলাকার মৃত শেখ বাদশার ছেলে।

শনিবার ৬ ই জানুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোহার থানার অফিসার ইনচার্জ মো: সিরাজুল ইসলাম শেখ এর নেতৃত্বে দোহার থানাধীণ চর মোহাম্মদপুর পুলিশ ফাড়ীর এ. এস. আই গৌতম কুমার সরকার ফোর্সসহ চর লটাখোলা সংলগ্ন জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে ২৫ পিছ ইয়াবাসহ ঐ মাদক ব্যবসায়ীকে আটক করে।

এই বিষয়ে দোহার থানা অফিসার ইন-চার্জ মো: সিরাজুল ইসলাম জানান, থানায় তার বিরুদ্ধে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(ক) ধারায় মামলা রুজু হইয়াছে। যার মামলা নং-০২, তাং-০৬/০১/১৮। তাকে মাদক ব্যবসায়ীদের সম্পর্কে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET