সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের উদ্যোগে দরিদ্র, দুঃস্থ ও অসহায় ৬০ পরিবারে মাঝে ঈদ উপহার হিসেবে ফুডপ্যাকেজ বিতরণ করা হয়েছে। এ ফুড প্যাকেজ এর মধ্যে ছিলো-চাউল-৫কেজি,ডাউল-১কেজি, চিনি-১কেজি,সয়াবিন তেল ১ লিটার, লবণ-১ কেজি প্যাকেট, সেমাই-১ প্যাকেট,দুধ-১ প্যাকেট এবং ১ লাক্স সাবান।
সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের ১০ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনদরদি, সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তারের সহযোগিতায়
মঙ্গলবার (২৭ জুন) ১০ টায় সিরাজগঞ্জ পৌরএলাকার ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের কার্যালয় হতে উক্ত ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর, ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের সভাপতি, ১০ নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার।
এসময়ে ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান চাঁন, সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ মাসুদ রানা, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ নিদান সেখ, সহসাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম টেক্কা, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বাবু, কার্যকরী সদস্য মোঃ রুহুল আমিন, মোঃ উজ্জ্বল হোসেন বাবু, মোঃ সোহেল রানা, মোঃ আব্দুল মালেক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপকার ভোগীরা ফুড প্যাকেজ পেয়ে খুশি মনে বাড়ি ফিরছেন।









