১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ধুনটে ধর্ষক জয়নালের বিরুদ্ধে চার্জশীট দাখিল

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০১৯, ২০:৪৭ | 889 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনটে ৬ শিশু ধর্ষণ মামলার আসামী অটোভ্যান চালক জয়নাল আবেদীনের (৫৫) বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেছে ধুনট থানা পুলিশ।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন সন্তানের জনক জয়নাল আবেদীন এলাকায় অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। সে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোপালপুর খাদুলী গ্রামের ফজর আলীর ছেলে। ধর্ষনের শিকার ৬ শিশু শিক্ষার্থী জয়নালের প্রতিবেশী। গত ৬ সেপ্টেম্বর দুপুরে ২ শিশু জয়নালের বাড়িতে জলপাই কুড়াতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে জয়নাল ২ শিশুকে জলপাই খাওয়ানের লোভ দেখিয়ে ঘরের ভেতর নিয়ে ধর্ষন করে। একই কায়দায় ৮ সেপ্টেম্বর দুপুরে ২ শিশু ও ৯ সেপ্টেম্বর দুপুরে আরো ২ শিশুকে একই কৌশলে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় ধর্ষণের শিকার ২ শিশুর বাবা বাদী হয়ে জয়নাল আবেদীনের বিরুদ্ধে থানায় ২টি মামলা দায়ের করে। গত ১০সেপ্টেম্বর জয়নালকে গ্রেপ্তারের পর ১১ সেপ্টেম্বর বগুড়া আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে।

বৃহস্পতিবার ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, শিশুদের ডাক্তারী পরীক্ষা করে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এছাড়া আসামী ধর্ষক জয়নাল আবেদীন শিশুদের ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্ধী দিয়েছে। তাই তার বিরুদ্ধে বগুড়া আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET