বগুড়ার ধুনটে ১০ পুড়িয়া গাঁজাসহ আব্দুল করিম (৫৫) নামের এক মাদক ব্যবাসীয়কে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আব্দুল করিম মথুরাপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত. বাহার উদ্দিনের ছেলে। সোমবার রাত সাড়ে ৮টায় নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।
ধুনট থানার পিএসআই খোকন চন্দ্র ভৌমিক জানান, মাদক বিক্রির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল করিমের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১০ পুড়িয়া গাঁজা জব্দ করা হয়েছে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, আব্দুল করিম এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলো। অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।









