১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ধুনটে যুবকের আত্মহত্যা

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০১৯, ১৮:১৫ | 891 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

বগুড়ার ধুনটে শামীম প্রামানিক (২৫) নামের মানসিক ভারসাম্যহীন যুবক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের প্রামানিক পাড়ার মৃত. শাহজামাল প্রামানিকের ছেলে। শুক্রবার সকাল ৯টায় তার নিজ বাড়ীতে এঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, শামীম প্রামানিক দীর্ঘদনি ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। গতকাল বৃহস্পতিবার তাকে পরিবারের লোকজন বগুড়া মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে পরিক্ষার পর বাড়িতে নিয়ে আসে। শুক্রবার (৬ নভেম্বর ) আবার তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিলো। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে পরিবারের সবাই। শুক্রবার সকালে সবার অগোচরে সে বাড়ি থেকে বের হয়ে ধুনট বাজারে এসে গ্যাস ট্যবলেট কিনে সেবন করে আবার বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে আসার পর অসুস্থ্য হয়ে পড়লে তখন গ্যাস ট্যাবলেট সেবনের কথা স্বজনদের জানায়। পরে তাকে স্বজনরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে পথিমধ্যে গাবতলী উপজেলার বাগবাড়ী পৌঁছলে তার মৃত্যু হয়।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, এবিষয়ে আমি অবগত না। কোন অভিযোগ পেলে নিহতের পরিবারের প্রতি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET