৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




“নন্দিনী”তে নসু নিকুল কুমার মন্ডল।

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০১৮, ১৭:৩৫ | 924 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মারুফ সরকার ,বিনোদন প্রতিবেদকঃ
ঔপন্যাসিক পরিতোষ বাড়ৈ’র উপন্যাস নরক নন্দিনী অবলম্বনে নির্মিত্বব্য চলচ্চিত্র নন্দিনী। তামজীদ রহমানের চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করছেন সোয়াইবুর রহমান রাসেল।
এই গল্পের অন্যতম এক চরিত্র নসু। সাধারনের থেকে আলাদা এই চরিত্রটি করতে পরিচালক সম্পুর্ন ভরষা রেখেছেন নিকুল কুমার মন্ডলের ওপর। আর চরিত্রটাকে চ্যালেঞ্জ হিসেবে হিসেবে নিয়ে অনেক দিন ধরে নিজেকে তৈরি করছেন এই অভিনয় শিল্পী। তিনি জানান এমন চরিত্রের জন্য মাসের পর মাস আমরা অপেহ্মায় থাকি। অভিনয় শিল্পীদের কাজই হলো অভিনয় করা কিন্তু এমন চরিত্র কিংবা পারিপার্শিকতা মিলিয়ে ভালো কাজ হয়ে ওঠে না। এখানে নির্মাতা যেমন ভরষা রেখেছেন, চেষ্টা করবো শতভাগ তার যথাযথ মুল্যায়ন করার। আশাকরি নসু দর্শকের মনে জায়গা করে নেবে।।

এই চলচ্চিত্রের প্রথম ধাপের ১০ দিনের শুটিং শেষ হয়েছে। আগামী মাসে ২য় ধাপের শুটিং হওয়ার কথা রয়েছে। নন্দিনী চলচ্চিত্রে নিকুল কুমার মন্ডলের পাশাপাশি অন্যান্য চরিত্রে অনিভয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, নাজিরা মৌ, ফজলুর রহমান বাবু, অবদুল্লাহ্ রানা, সেলিম আহমেদ, ইরেশ যাকের, মুনিরা ইউসুফ মেমী, ইলোরা গহর, জয়শ্রী কর জয়া, ইকবাল হোসেন সহ আরও অনেকে। নন্দিনীর পাশাপাশি আরো দুইটি চলচ্চিত্রে কাজ করার কথা জানিয়েছেন এই অভিনয় শিল্পী। গোলাম সোহরাব দোদুলের ‘সাপ লুডু ‘এবং জুয়েল মাহমুদের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’। পরিশেষে তিনি “নন্দিনী”র পরিচালক সোয়াইবুর রহমান রাসেল সহ এই চলচ্চিত্রের সকল কুশিলবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET