আব্দুল আজিজ, হিলি(দিনাজপুর)প্রতিনিধি।
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে চড়ারহাট গণহত্যা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১০ টায় চড়ারহাটে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুুটিমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.সারোয়ার হোসেনের সভাপতিত্বে চড়ারহাট গণহত্যার ইতিহাস নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান, দিনাজপুর সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ প্রমুখ।
Please follow and like us:









