১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নরসিংদীতে টেঁটাযুদ্ধ, আহত ১০

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৮, ১৪:১৩ | 810 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ-  নরসিংদীর নজরপুরে দুই পরিবারের মধ্যে টেঁটাযুদ্ধে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের ভূঁইয়াবাড়ির লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এক সপ্তাহ আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভূঁইয়াবাড়ির হালিম ভূঁইয়াকে মারধোর করেন বড়বাড়ির শারফিন ও আজান। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সন্ধ্যায়কাজ শেষে বাড়ি ফিরছিলেন হালিম ভূঁইয়া। এ সময় পুণরায় তকে মারপিট করা হয়।
এ খবর ভূঁইয়া বাড়ির লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে তারা টেঁটা, বল্লমসহ দেশিয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের সাতজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET