৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নবগঠিত কমিটির অভিষেক




নাঙ্গলকোটে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : অক্টোবর ২৫ ২০২৫, ১৯:২৪ | 685 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান শনিবার সকালে নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় সিনিয়র শিক্ষক নূর মোহাম্মদ সাইফুল্লা’র সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন নয়ন।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নবগঠিত কমিটিতে সভাপতি পদে নূর মোহাম্মদ সাইফুল্লাহ, নির্বাহী সভাপতি মোহাম্মদ অলি উল্লাহ, সাধারণ সম্পাদক হেসাখাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মাহবুবুল হক, নির্বাহী সম্পাদক আব্দুস সাত্তার মামুন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আরমান হাসিব, মহিলা সম্পাদক ফৌজিয়া ইসলাম হ্যাপি-সহ ৮১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

বেল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মামুন ও টি সাহেব বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সৈয়দ আব্দুল হাসিবের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনাম ভূঁইয়া, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম, সভাপতি লুৎফুন নাহার লিপি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা সভাপতি জালাল আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, নিজাম উদ্দিন মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা সহকারী শিক্ষক সমিতি সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, ধাতিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কাজী মোজাম্মেল হক, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদ উল্লাহ, করাকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফৌজিয়া ইসলাম হ্যাপি, প্রধান শিক্ষক শামসুল আলম, হেসাখাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মাহবুবুল হক, শিক্ষক কুলসুম আক্তার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক তাজুল ইসলাম মিলন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাঈন উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শিক্ষক শফিক রেজা, গিয়াস উদ্দিন, শহিদ উল্লাহ।

এছাড়াও অভিষেক অনুষ্ঠানে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET