, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০১৮, ১৮:৩৫ | 787 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা॥
“সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্রই”  শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা স্বাস্থ্য বিষয়ের উপর নির্মিত বিশেষ গান ও স্বাস্থ্য বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী করা হয়। র‌্যালিটি নাঙ্গলকোট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধূরী। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেব দাস দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: খায়ের মো: সোবহান অনিক, ডা: জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ডা: লতিফা আক্তার লতা, ডা: মো: শওকত আলী, ডা: খাতুনে জান্নাত, ডা: জাহাঙ্গীর আলম, ডা: নাজমুল হাচান, সাংবাদিক মাঈন উদ্দিন দুলাল, রতন মজুমদার ও বারী উদ্দিন আহমেদ বাবর সহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET