, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • নাঙ্গলকোটে যৌন উত্তেজক পানীয় বিক্রির দায়ে ৬ দোকানীকে ভ্রাম্যমান আদালতে দন্ড




নাঙ্গলকোটে যৌন উত্তেজক পানীয় বিক্রির দায়ে ৬ দোকানীকে ভ্রাম্যমান আদালতে দন্ড

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০১৮, ১৮:৪৪ | 790 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বারী উদ্দিন আহমেদ বাবর॥
কুমিল্লার নাঙ্গলকোটে যৌন উত্তেজক পানীয় বিক্রির দায়ে পৌর সদর বাজারের ৬ দোকানীকে নগদ অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দাউদ হোসেন চৌধূরীর আদালত এ দন্ড করেন।
কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওইসব দোকানগুলোতে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমান যৌন উত্তেজক পানীয় ও এ্যালকোহলযুক্ত পানীয় জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব পানীয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত যৌন উত্তেজক পানীয় বিক্রির দায়ে ৬ দোকানীকে নগদ ১১ হাজার টাকা অর্থদন্ড করেন। তিনি আরো বলেন, এসব পানীয় পান করে সাধারণ মানুষ অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছে। ক্ষেত্র বিশিষে মারাও যাচ্ছে। ভবিষ্যতে আমাদের এ অভিযান আরো বেগবান করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET