৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে সম্পত্তি নিয়ে বিরোধে বাড়ির সীমানা প্রাচীরের পিলারের রড কেটে নেয়া ও সিসি ক্যামেরা ভাংচুরের অভিযোগ




নাঙ্গলকোটে সম্পত্তি নিয়ে বিরোধে বাড়ির সীমানা প্রাচীরের পিলারের রড কেটে নেয়া ও সিসি ক্যামেরা ভাংচুরের অভিযোগ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৭ ২০২৪, ০৩:১৫ | 859 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বায়রা গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র হাবিবুর রহমানের বাড়ির সীমানা প্রাচীরের পিলারের রড কেটে নেয়া ও সিসি ক্যামেরা ভাংচুরের অভিযোগ উঠেছে একই গ্রামের শফিকুর রহমানের পুত্র শহিদুল ইসলাম সুমনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ও শনিবার ভোরেূূ।
স্থানীয় ও ভূক্তভোগী হাবিবুর রহমান জানান, গত শুক্রবার সন্ধ্যায় বায়রা গ্রামের শহিদুল ইসলাম সুমন, জসিম উদ্দিন সিয়াম, হাবীবুর রহমানের দালান ঘরের ৩টি মূল্যবান সিসি ক্যামেরা ভাংচুর করে পেলে। পরের দিন শনিবার ফজরের নামাজের পর তাহারা বাড়ির সীমানা প্রাচীরের পিলারের রড কেটে নিয়ে যায়। ওই সময় হাবীবুর রহমানের মাতা হাছিনা বেগম বাধা প্রদান করলে সুমন ও জসিম উদ্দিন তাকে মারধর করে আহত করে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়, জমি সংক্রান্ত বিরোধে আদালতে মামলা থাকায় শহিদুল ইসলাম ৪এপ্রিল আদালতে হাজিরা দিতে গেলে আদালত জেল হাজতে প্রেরণ করে। ৯এপ্রিল জামিনে মুক্তি লাভ করে এ ঘটনাটি ঘটায়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধিন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET