, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • নাঙ্গল‌কো‌টে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত




নাঙ্গল‌কো‌টে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৬ ২০১৮, ১৯:১৫ | 811 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো.আব্দুর রহিম বাবলু,কুমিল্লা প্রতিনিধি:-

নাঙ্গল‌কোট উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বাঙ্গালির জাতীয় জীবনে এই গৌরবময় দিনে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গতকাল ২৬ মার্চ দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নাঙ্গল‌কোট উপজেলা প্রশাসন ও উপ‌জেলা প‌রিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। পরে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তেলন ও আলোকসজ্জা করা হয়।

সকাল ৮টায় নাঙ্গল‌কোট এ  অার উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউট, গালর্স গাইড, কাবদল এ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন করা হয়। শেষে উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে ক্রীড়া অনুষ্ঠান ও পুরুস্কার বিতরন করা হয়। বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। বেলা ১২ টায় “মুক্তিযুদ্ধ”, স্বাধীনতা ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার” শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হো‌সেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নাঙ্গল‌কোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছু উ‌দ্দিন কালু, পৌরসভার মেয়র অাবদুল মা‌লেক, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম বেগম, সহকারী কমিশনার (ভুমি) , থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ অাইয়ুব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়াসহ অনেকেই। বেলা ২টায় সংশ্লিষ্ট হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সময়সূচী অনুযায়ী জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও উপাসনালয়ে বিশেষ দোয়া করা হয়।
বিকেলে নাঙ্গলকোট এ আর উচ্চ বিদ্যালয়  মাঠে উপজেলা প্রশাসন বনাম উপজেলা চেয়ারম্যান একাদশ প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET