, , ,

শিরোনামঃ-




নানিয়ারচর উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ০৩ ২০১৮, ১৩:০৯ | 831 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জনসংহতি সমিতির নেতা শক্তিমান চাকমাকে বৃহস্পতিবার গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিতে আহত হয়েছেন রূপম চাকমা নামে আরেক নেতা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নিজ বাসভবন থেকে বেরিয়ে কার্যালয়ে যাওয়ার পথে জনসংহতি সমিতির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক শক্তিমান চাকমা ও নানিয়ারচর শাখার সাংগঠনিক সম্পাদক রূপম চাকমা উপজেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার সময় ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) লোকজন তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় শক্তিমানের মৃত্যু হয় আর আহত হন রূপম চাকমা।

এ বিষয়ে রাঙামাটি জেলা পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দোষীদের খুঁজে বের করতে কড়া নির্দেশ দিয়েছেন কাদের।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET