, , ,

শিরোনামঃ-




নারীদের পেছনে ফেরার আর সুযোগ নেই -লিটা

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ২২:৫৭ | 1027 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সর্বস্তরে নারীরা অবস্থান করছে তাই পেছনে ফেরার আর সুযোগ নেই উল্লেখ করে সংরক্ষিত আসন-৩০১ এর সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা বলেন, নারী-পুরুষ একে অপরের সমন্বয়ে এদেশকে এগিয়ে নিতে হবে, তাহলেই নারী পুরুষ সমতা আসবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। এ সরকারের আমলে নারী সমাজের যা উন্নয়ন হয়েছে অন্য কোন সরকারের আমলে তা হয়নি। বাংলাদেশ যতোদিন থাকবে নারী সমাজের উন্নয়নে তাঁর অবদানের কথা অবিস্মরণীয় হয়ে থাকবে।
রবিবার (৮ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও মহিলা বিষয়ক অধিপ্তর কার্যালয় চত্বরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মহিলা বিষয়ক অধিপ্তর, ঠাকুরগাঁও এর উপ-পরিচালক রোকসানা বানু হাবীব এর সভাপতিত্বে এসময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোসফেকুর রহমান, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দীন আল আজাদ, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম হুরা, জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মনোয়ারা চৌধুরী প্রমুখ নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

এসময় কারুপণ্য উন্নয়ন সংস্থার চেয়ারম্যান চন্দনা ঘোষ, উপমা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফারজানা আক্তারসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রধানগন ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET