১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • নোয়াখালী সদর উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক নির্বাচনে নিতিমালা লঙ্ঘন




নোয়াখালী সদর উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক নির্বাচনে নিতিমালা লঙ্ঘন

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০১৯, ১৫:৫৯ | 1170 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নোয়খালী সদর উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক নির্বাচনে নিতিমালা লঙ্ঘন হয়েছে।
নোয়াখালী সদর উপজেলায় শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনোনয়নে নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে মুহাম্মদ মহিউদ্দিনকে ।
প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালা অনুযায়ী দেখাযায়, যে বছর পদক এর জন্য মনোনীত করা হবে তার চাকুরির বয়স পূর্ববর্তী বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ৫ বছর পূর্ণ হতে হবে। কিন্তু মুহাম্মদ মহিউদ্দিন যোগদান ২৮ জানুয়ারী ২০১৪ সাল। সে অনুযায়ী  ৩১ ডিসেম্বর ২০১৮ এর মধ্যে মুহাম্মদ মহিউদ্দিন এর চাকুরির বয়স ৫ বছর পূর্ণ হয় না। যা স্পষ্ট নীতিমালা লঙ্ঘন নোয়াখালী সদর উপজেলা কমিটি ।
এছাড়াও সদর উপজেলায় অারও তিনজন সিনিয়র সহকারী উপজেলা শিক্ষা অফিসার রয়েছেন। যাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। তারা হলেন মোঃ সাহাব উদ্দিনের ২০০৫ সালে নিয়োগ, লাভলী ইয়াছমিন ২০১০ সালে নিয়োগ এবং নাজিহা বিনতে অানোয়ার ২০১০ সালে নিয়োগ।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের উদ্দেশ্য ভাল কাজের জন্য পুরস্কৃত করে কাজের প্রতি উৎসাহ বাড়ানো কিন্তু এইসব অনিয়মের কারণে কাজের প্রতি আরও অনীহা সৃষ্টি হবে।
এদিকে মুহাম্মদ মহিউদ্দিন গত ১২ ডিসেম্বর ২০১৯ তারিখে জেলা পর্যায়ে মনোনয়ন এর জন্য সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET