১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান আ’লীগ নেতার পূজা মন্ডপ পরিদর্শন




নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান আ’লীগ নেতার পূজা মন্ডপ পরিদর্শন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০১৮, ১৮:১৮ | 742 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর জেলা আ’লীগের সহ সভাপতি, শ্রীপুরের কৃতি সন্তান ও সাবেক ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা ভাওয়াল গড় মির্জাপুরসহ বিভিন্ন এলাকায় ১১টি পূজা মন্ডপ পরিদর্শন করে সবাই কে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। ১৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু আক্তার হোসেন খান (ভুলু) দলীয় নেতা কর্মী সমর্থকদের নিয়ে ভাওয়াল মির্জাপুর বাজার কালী মন্দির,বিদ্যাদেবী সংঘ মন্দির, ভাওয়াল মির্জাপুর যুব কল্যাণ সংঘ মন্দির, রাধেশ্যাম বিগ্রহ আশ্রম মন্দির,আঙ্গুটিয়া চালা মন্দির,মনিপুর গিলাগাছিয়া,শ্যামুলী মন্দির, পাঁচপাড়া মন্দির,জুকিপাড়া মন্দির, ভাওয়ালগড় কাতলা পাড়া ও পিঙ্গাইর মন্দির পরির্দশন করেন। পূজামন্ডপ পরিদর্শন শেষে পূজা পরিচালনা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পূজার উন্নয়ন ও হিন্দু সম্প্রদায়কে উৎসাহিত করার জন্য প্রত্যেকটি মন্দিরে ৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করেন।

এসময় সঙ্গে ছিলেন, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা চন্নু মিয়া,গাজীপুর উন্নয়ন সংস্থার সভাপতি আশরাফুল আলম, যুবলীগ নেতা নুর মোহাম্মদ,নাহিদ হাসান, শফিকুল ইসলাম,রাশিদুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় তিনি বলেন, গাজীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে তিনি শ্রীপুর ও ভাওয়াল গড় মির্জাপুর কে সন্ত্রাস ও মাদকমুক্ত করবেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের পাঁচটি মৌলিক চাহিদা নিশ্চিত করেছেন। পদ্মাসেতু নির্মাণসহ দেশে এখন উন্নয়নের রোল মডেল চলছে। দরিদ্র দেশ থেকে বর্তমান সরকার দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছেন। আ’লীগ বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নিবেন এবং শ্রীপুরের উন্নয়নের জন্য তিনি উপজেলার সকল নেতাকর্মীদের নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET