যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, সকল ভেদাভেদ ভুলে নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই। কেশবপুরের আওয়ামী লীগের সংগঠনকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যেতে হবে। যারা ভুল করেছে, তাদের সূযোগ দিতে হবে। কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দল ও উন্নয়ন মূলক কাজ পরিচালিত হবে। সকল ক্ষেত্রে চেন অব কমান্ড থাকতে হবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার হচ্ছে গণমানুষের সরকার। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে দেশে আজ বিদ্যুতের ঘাটতি নেই। খাদ্যে ঘাটতি নেই। দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার কোন বিকল্প নেই। জানুয়ারি মাসের ১ তারিখে শিক্ষার্থীর হাতে বই তুলে দেয় শেখ হাসিনার সরকার। উপবৃত্তি দিচ্ছে। শিক্ষকরা সর্বোচ্চ সূযোগ পাচ্ছে।
গতকাল সন্ধ্যায় কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে ভেরচী বাজার মুক্তি সংঘ চত্ত্বরে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ অরুণ কুমারদে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের সঞ্চালনায় যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল।
আরো বক্তব্য রাখেন গৌরিঘোনা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইউপি সদস্য মাজাহারুল ইসলাম, গৌরিঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এস এম মাসুদুর রহমান, গৌরিঘোনা ইউনিয়ন যুবলীগের সদস্য শোভন লাল চক্রবর্তী, গৌরিঘোনা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ফারদিন আহমেদ (শুভ) ও ছাত্রলীগ নেত্রী রেহনুমা তাবাসসুম (ঐশী)।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলওয়াত করেন হাফেজ মাওলানা মতিয়ার রহমান এবং গীতা থেকে পাঠ করেন ভেরচি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুশান্ত কুমার ঘোষ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আসাদুজ্জামান আসাদ, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাবেক ভাইস চেয়ারম্যান ফিরোজা আক্তার নাহিদ, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, সাবেক চেয়ারম্যান বাচ্চু, আওয়ামী লীগনেতা সন্তোষ দাস, আলতাফ হোসেন বিশ্বাস, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন, অধ্যক্ষ মশিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য শাহাদাৎ হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, সাবেক আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদিকা মমতাজ খাতুন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী অধ্যাপিকা রেবা ভৌমিক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, আবুল হাসান, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী মিনু রানী দে ইতি, সাংগঠনিক সম্পাদিকা ইউপি সদস্য রেহেনা ফিরোজ, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ফাতেমা খাতুন, আওয়ামী লীগনেতা গোলাম কিবরিয়া মনি, মোসলেম উদ্দীন, গাজী গোলাম সরোয়ার, মুনছুর আলী, সাঈদুর রহমান সাঈদ, আবু বক্কার সিদ্দিক, মশিয়ার গাইন, কবির হোসেন, মাওঃ আব্দুল হালিম, শহিদুজ্জামান শাহিন, জি এম আলতাফ হোসেন, আবু কালাম, জি এম হাফিজুর রহমান, ডাঃ নূরুল ইসলাম, আব্দুর রশিদ, মিজানুর রহমান বাবু, জিয়াউর রহমান জিয়া, আমিন উদ্দীন, আঃ রউফ, হাবিবুর রহমান হাবিব, আব্দুল কুদ্দুস, নজরুল ইসলাম, আক্তারুজ্জামান, সাবেক পৌর কাউন্সিলর মনোয়ার হোসেন মিন্টু, উজ্জ্বল, স্বেচ্ছাসেবক লীগনেতা আব্দুল গফ্ফার, তরিকুল ইসলাম, আবুল বাসার খান, সেলিম খান, শেখ আসাদ, পৌর কাউন্সিলর মেহেরুন নেসা মেরী, পৌর কাউন্সিলর মনিরা খানম, ইউপি সদস্য কামাল হোসেন, ইউপি সদস্য আব্দুর রহিম, ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ, ইউপি সদস্য মৃণাল দাস, ইউপি সদস্য নাদিরা বেগম, মহিলা আওয়ামী লীগের মঞ্জুয়ারা বেগম, আনোয়ারা বেগম, মমতাজ বেগম, আসিয়া, যুবলীগনেতা আল আলাল দিলু, ওহেদুজ্জামান মিন্টু, শাহীন আলম, টিপু সুলতান, লিটন হোসেন, শামীম রোজা, আল হেলাল, আব্দুল আলীম, তহিদুর রহমান, ওবায়দুর রহমান নীল, মেহেদী হাসান শিমুল, তৌহিদুজ্জামান তহিদ, তরিকুল ইসলাম টুটুল, আশরাফুল ইসলাম প্রমুখ।









