২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নড়াইলে দু’গ্রুপের সংঘর্ষে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর মহিলাসহ আহত-৮

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০১৮, ১৮:৩৩ | 990 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ- নড়াইলের সালামাবাদ ইউনিয়নের বাহিরডাঙ্গা গ্রামে মসজিদের নিকট পূর্ব শত্রুতা মিমাংশার লক্ষে (১অক্টোবর) সকাল ৮টার দিকে এক শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। পূর্ব শত্রুতার জেরে শালিস বৈঠকে একই গ্রামের ফাত্তারের হুকুমে ৪০/৪৫জন দুবৃত্ত প্রতিপক্ষের লাহু মোল্যার লোকজনের ওপর হামলা চালালে তখন উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এতে উভয় গ্রুপের মহিলাসহ অন্তত ৮জন আহত এবং লাহু মোল্যার বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ফাত্তার শেখ গ্রুপ ও লাহু মোল্যার গ্রুপের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে।এ দ্বন্দ্ব-সংঘাত নিরসনের জন্য ওই দিন উভয় গ্রুপের মধ্যে শালিস বৈঠক বসে। কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায় সংঘর্ষ বেঁধে যায়।সংঘর্ষে ফাত্তার গ্রুপের বাহিরডাঙ্গা গ্রামের কামাল শেখ(৪০)ও ইলিয়াছ মোল্যা(৪১) এবং লাহু মোল্যার গ্রুপের লাহু মোল্যা (নিজে) (৪০),আ.কুদ্দুস মোল্যা(৫৫),তারা মিয়া মোল্যা(৫৫),মোহাম্মদ আলী(৩২),বাবর আলী (২২) ও জ্যেসমিন আরা বেগম(৩৫) আহত হয়।ফাত্তার গ্রুপের লোকজন লাহু মোল্যার বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে ।এতে প্রায় লক্ষাধিক টকার ক্ষতি হয়েছে বলে লাহু মোল্যার দাবী।গুরুতর আহত কামাল ও কুদ্দসকে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বাকীরা নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
নড়াইলের কালিয়া থানার অফিসার ইনচার্জ মো.শমসের আলী, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET