৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • পঞ্চগড়ে কামাত কাজলদীঘি ইউনিয়ন ফুটবল টুর্না‌মেন্ট উ‌দ্বোধন




পঞ্চগড়ে কামাত কাজলদীঘি ইউনিয়ন ফুটবল টুর্না‌মেন্ট উ‌দ্বোধন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১১ ২০১৮, ১৭:১০ | 794 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নুর হাসান, পঞ্চগড় প্র‌তি‌নি‌ধি:
মাদক, জঙ্গীমুক্ত সমাজ নির্মান এবং নিরাপথ সড়ক নিশ্চিতে “চলুন আমরা আইন মানি, নিরাপদ পথ চলি,” স্লোগানে  কামাত কাজলদীঘি ইউনিয়ন আন্ত:নক আউট ফুটবল টুর্না‌মেন্ট উ‌দ্বোধন হ‌য়ে‌ছে।
বুধবার (১০ অক্ট‌োবর) বি‌কেলে কামাত কাজলদীঘি ইউনিয়ন যুব সমাজ‌ের আ‌য়োজ‌নে গল‌েহাহাট উচ্চ ব‌িদ্যালয় মা‌ঠে এ খেলার উ‌দ্বোধন কর‌েন পঞ্চগড় সদর উপ‌জেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আ‌নোয়ার সাদাত সম্রাট।
গল‌েহা ঐক্য কল্যাণ কৃষক সমবায় সম‌িত‌ির চ‌েয়ারম্যান ও কামাত কাজলদীঘি ইউনিয়ন যুবলীগ‌ের সাধারণ সম্পাদক ম‌ো. মামুনুর রশ‌িদ‌ের সভাপত‌িত্ব‌ে ব‌িশ‌েষ অত‌িথ‌ি হ‌িস‌েব‌ে বক্তব্য রাখ‌েন, ৪নং কামাত কাজলদী‌ঘি ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোজাহার আলী, কামাত কাজলদী‌ঘি ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি নজরুল ইসলাম, গল‌েহাহাট ফায‌িল মাদরাসার বাংলা প্রভাষক আব্দুর রহ‌িম, বীর মুক্ত‌িয‌োদ্ধা সামছুল হক প্রমুখ।
উ‌দ্বোধনী খেলায় তালমা বটতলী ফুটবল একাদশ ও গলেহাপাড়া ফুটবল একাদশ মুখোমুখি হয়।
ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় খেলা গড়ায় টাই-বেকারে। এতে ৫-৩ গোলে গলেহাপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়েছে তালমা বটতলী ফুটবল একাদশ। এ টুর্নামেন্ট‌ে ১৮টি দল অংশ নিবেন বলে জানা গেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET