১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ম্যানেজের জন্য আগৈলঝাড়ায় স্থানীয় প্রভাবশালীর টাকা নেয়ার অভিযোগ।




পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ম্যানেজের জন্য আগৈলঝাড়ায় স্থানীয় প্রভাবশালীর টাকা নেয়ার অভিযোগ।

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০১৮, ১৬:২৫ | 736 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় পানি উন্নয়ন বোর্ডের সড়ক থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক জনের বিরুদ্ধে। গাছ কাটার ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ম্যানেজ করার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। টাকা আদায়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা বাজার থেকে ইউনিয়নের সীমানা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের সড়ক থেকে স্থানীয় সহিদ গাইন, পারভীন বেগম, লায়েক সরদার ও মন্নান মীর সম্প্রতি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেয়। গাছ কাটার সময় স্থানীয় প্রভাবশালী হাবিবুর রহমান তালুকদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ কাটায় বাধা দেয়। টাকা না দিলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দিয়ে মামলা দেয়া হবে বলে হুমকি দেয়। হাবিবুর রহমান তালুকদারকে টাকা দিয়ে গাছ কেটে নিয়ে যায় স্থানীয়রা। এ ঘটনায় সহিদ গাইন বাদী হয়ে শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রোববার এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে উভয়কে থানায় আসার জন্য বলেন। অভিযুক্ত হাবিবুর রহমান তালুকদার সাংবাদিকদের কাছে টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন, সহিদ গাইনের কাছ থেকে আমি কোন টাকা নেইনি। সে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET