১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




পান স্বাস্থ্যের জন্য খুবই উপকারী

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০১৯, ১৫:৫৬ | 994 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অনেকেই খেয়ে উঠে পান মুখে পুরে ফেলেন। এতে নাকি তৃপ্তি মেলে ১০০ শতাংশ। কিন্তু জানেন কী? এই পান শুধু তৃপ্তিই দেয় না, বরং  স্বাস্থ্যের পক্ষেও বেশ উপকারি। জেনে নেয়া যাক পানের উপকারিতা।

১) পান পাচন শক্তি বাড়ায়। ২) গলার সমস্যায় পান খুব উপকারী। আওয়াজ পরিস্কার করতে পান সাহায্য করে। ৩) রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পান সাহায্য করে। ৪) পান খেলে মুখের স্বাদ ফিরে আসে। ৫) হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে পান। ৬) পান খেলে পেট পরিষ্কার হয়। ৭) সর্দি কাশি হলে পানের রসের সাথে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। ৮) পানের সাথে গোলমরিচ, লবঙ্গ মিশিয়ে খেলে কাশি কমে যায়। ৯) মুখে ঘা হলে পানের মধ্যে কর্পুর দিয়ে চিবিয়ে খেয়ে বার বার পিক ফেললে লাভ পাওয়া যায়।  ১০) পান খাওয়ার ফলে মুখে যে লালার সৃষ্টি হয় তা পাচন শক্তি বৃদ্ধি করে।

তবে পান খাওয়ার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন- ১) পানের সঙ্গে জর্দা মিশিয়ে খেলে পানের সব গুণ নষ্ট হয়ে যায়।  ২) সব সময় খাওয়ার পরে পান খাওয়া উচিত। খালি পেটে পান খাওয়া উচিত নয়।  ৩) তবে বেশি পান খেলে মুখ ও চোখের রোগ হতে পারে। পানের সঙ্গে বেশি সুপারি খাবেন না।  ৪) পানের সঙ্গে বেশি খয়ের খেলে ফুসফুসে ইনফেকশান হয়।  ৫) পানে বেশিমাত্রায় চুন খেলে দাঁতের ক্ষতি হয়।  ৬) যাদের জ্বর এবং দাঁতের সমস্যায় ভোগেন তাদের পান খাওয়া বন্ধ করে দেওয়া উচিত।  ৭) পান উষ্ণ এবং পিত্তকারক। শিশুরা এবং অন্তঃস্বত্ত্বা মহিলাদের পান খাওয়া উচিত নয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET