সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর ব্যাবস্থাপনায় সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষন গত সোমবার সেনবাগ উপজেলা পরিষদ হল রুমে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ বিপিএম-পিপিএম সেবা।
সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ আউয়ালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কৃপাময় চাকমা, সেনবাগ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, পিআইবির প্রোগ্রাম কো-অর্ডিনেটর জিলহাজ উদ্দিন নিপুন, প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম চৌধুরী।
সেনবাগ,দাগনভূঞা,সোনাইমুড়ী ও নাঙ্গলকোট উপজেলার কর্মকরত ৪০জন সাংবাদিক এতে অংশ গ্রহন করে।









