১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • পুর্ব ছাগলনাইয়ায় মিজানুর রহমানের পক্ষ থেকে গ্রামবাসীর জন্য গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন 




পুর্ব ছাগলনাইয়ায় মিজানুর রহমানের পক্ষ থেকে গ্রামবাসীর জন্য গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন 

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : মে ০৪ ২০২৩, ১৭:৪৫ | 841 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া পৌরসভার ৯নং ওয়ার্ড পূর্ব ছাগলনাইয়া ভদ্রঘোনা নতুনপাড়ার অধিবাসীদের বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে ব্যক্তিগত তহবিল থেকে গভীর নলকূপ স্থাপন করে দিচ্ছেন পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার। সুলতান আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার (৪ মে) গভীর নলকূপ স্থাপন কাজের উদ্বোধন করেন মিজানুর রহমান মজুমদার।  স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি  মুন্সি নুর হোসেনের সভাপতিত্বে এবং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আমিনুল হক মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পাটোয়ারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও পূর্ব ছাগলনাইয়া মধ্যম পাড়া বায়তুন নূর জামে মসজিদের উন্নয়ন কাজে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মিজানুর রহমান মজুমদার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET