১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০১৯, ২১:৫১ | 820 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের সমিতি বাজারে একজনের খুনের ঘটনাকে কেন্দ্র করে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ঘোপাল ইউপির চেয়ারম্যান আজিজুল হক মানিক। লিখিত বক্তব্যে আজিজুল হক মানিক বলেন, গত ৮ ডিসেম্বর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউপির সমিতি বাজারে সন্ত্রাসী হামলায় সিরাজ উদ্দিন নামক এক যুবক নিহত হওয়ার ঘটনাকে পুজি করে আমার ও আমার দল বাংলাদেশ আওয়ামীলীগের সুনাম নষ্ট করতে ওই ঘটনার সঙ্গে আমাকে জড়িত করে কিছু প্রিন্ট ও টিভি চ্যানেল মিথ্যা সংবাদ প্রচার করেছে। যা মিথ্যা ও বানোয়াট। মানিক চেয়ারম্যান বলেন, ঘটনারদিন দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে বাজারের মধ্যে ঘটে যাওয়া ওই ঘটনায় সিরাজ উদ্দিন খুনের ব্যাপারে এলাকাবাসী, সংবাদ মাধ্যম ও বিভিন্ন সুত্রে যাদের নাম এসেছে তারা সবাই আ’লীগে নামধারী জুলফিকার ছিদ্দিকীর বাহিনীর লোক হিসেবে এলাকায় পরিচিত। তারা নিজেদের মধ্যে অন্তকোন্দলের কারনে একে অপরের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে বলে খবর বেরিয়েছে। যা দেশের অনেক প্রথম শ্রেনীর পত্রিকা ও এলাকাবাসীর মধ্যে খবর ছড়িয়েছে। এলাকাবাসীও এ ঘটনার পিছনে জুলফিকারের নিজের লোকদের অভ্যন্তরিন বিরুধকেই দায়ী করছেন। মানিক চেয়ারম্যান বলেন, ঘোপালে খুনের ঘটনার সঙ্গে আমার লোকজন জড়িত বলে অপপ্রচার করা হচ্ছে। প্রকৃত পক্ষে সিরাজের খুনের ঘটনার সঙ্গে আমি কিংবা আমারকোন নেতাকর্মী জড়িত ছিলোনা। আমি এ হামলার তীব্র নিন্দা জানাই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET